দেরিতে পণ্য পাবেন আলিএক্সপ্রেসের গ্রাহকরা

৪ মার্চ, ২০২০ ০১:০৮  
চীনের অনলাইন শপিং জায়ান্ট আলিবাবার গ্লোবাল ই-কমার্স প্লাটফর্ম আলিএক্সপ্রেস জানিয়েছে, করোনাভাইরাসের কারণে গ্রাহকদের পণ্য ডেলিভারি হতে বেশি সময় লাগতে পারে। গত মঙ্গলবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া শপিং অ্যাপসের মধ্যে আলিএক্সপ্রেস অন্যতম। বিশের করে চীনা পণ্য যেমন মোবাইল ফোন, ভ্যাকুয়াম ক্লিনারম পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য কেনার ক্রমবর্ধমান চাহিদার ফলে জনপ্রিয় হয়ে উঠেছে আলিএক্সপ্রেস। ফেসবুক পোস্টে কোম্পানিটি জানায়, অর্ডার প্রসেসিংয়ের কারণে কিছু শিপিং ও লজিস্টিকে অধিক সময় লাগছে। বিশেষ করে বিক্রেতারা দ্রুত সাড়া না দেয়ায় তাদেরকে আটকে থাকতে হচ্ছে। এই খারাপ সময়েও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি গ্রাহকদের ভোগান্তি কমানোর জন্য। ডিবিটেক/বিএমটি